পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ হত্যা করে। তাদের হরতাল নামের সন্ত্রাস-নৈরাজ্যের বলি হয় এ দেশের সাধারণ মানুষ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠির আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমির হোসেন আমু বলেন, সারাদেশে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোলবোমা নিক্ষেপের কারণে শত শত মানুষের জীবন চলে গেছে।
এ সময় শান্তি সমাবেশে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
এদিকে সমাবেশ থেকে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও জানান বক্তারা।


