বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো একটা আর্ট আছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সাহার খাতুন ও ইসরাফিল আলমের ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, যেমন ২১ আগস্ট গ্রেনেড হামলার পর খালেদা জিয়া থেকে শুরু করে তাদের দলের লোক বলল- আমি নিজেই নাকি গ্রেনেড নিয়ে নিজেই গ্রেনেড মেরেছি এবং তা ব্যাপকভাবে প্রচার করে ফেলল। ঠিক বিডিআরের ঘটনা যখন ঘটল তখন তারা ওইভাবেই অপপ্রচার শুরু করল। কিন্তু এটা কোনোদিনই কেউ এর যুক্তি খুঁজে পাবে না।

বিডিআরের ঘটনাটি একটা অস্বাভাবিক ঘটনা ছিল উল্লেখ করে সংসদ নেতা বলেন, আগের দিন গেলাম একটা ভালো পরিবেশ, পরের দিন সেখানে এ ধরনের একটা ঘটনা ঘটল। এর পেছনে কারা আছে? যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তারাই তখন তাদের পেছনে ছিল এবং তাদের সঙ্গে ওই ১/১১ যারা সৃষ্টি করেছিল। তাদের ধারণা ছিল নির্বাচনটা একটা আনপার্লামেন্ট হবে। কিন্তু যখন দেখল আওয়ামী লীগ মেজরিটি নিয়ে চলে আসল তখন সবকিছু নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভেতর ছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিন না একদিন এর সত্যতা বের হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *