বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে রিট

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে রিট

আদলত প্রতিবেদক ● বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।  বুধবার রিট দায়েরের পর একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইন অনুসারে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বাধা-নিষেধ রয়েছে।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে তথ্যসচিব, বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর সম্প্রচার বা সঞ্চালনের ক্ষেত্রে বাধা-নিষেধসংক্রান্ত ১৯ ধারা বলা হয়েছে, সেবা প্রদানকারী ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যেসব অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করিতে পারবে না তা নিম্নরূপ, যথা : (১৩) বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন।

একলাছ উদ্দিন বলেন, ওই আইন অনুসারে পরবর্তীতে ২০১০ সালে তথ্য মন্ত্রণালয় একটি বিধিমালা তৈরি করে। সেখানেও বিধি-নিষেধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু সম্প্রতি বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলে অহরহ বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। কিছু কোম্পানিও বিজ্ঞাপন দিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। দেশি চ্যানেলে ভ্যাট/ট্যাক্স দিয়ে বিজ্ঞাপন প্রচার হলেও বিদেশি চ্যানেলে সেটি হচ্ছে না। এতে দেশীয় টিভি চ্যানেলগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আইন অনুসরণে এ রিট করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *