বিদ্যুতের দাম প্রতি মাসে সমন্বয় হবে : প্রতিমন্ত্রী

বিদ্যুতের দাম প্রতি মাসে সমন্বয় হবে : প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের দাম প্রতি মাসে সমন্বয় করা হবে। শুক্রবার সকালে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, অল্প অল্প করে পর্যায়ক্রমে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। গ্যাসের মূল্যেরও সমন্বয় করা হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস চেয়েছিলেন ব্যবসায়ীরা। এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার একটা পরিকল্পনা করছি। আর ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, তা আগামী দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগ করা হবে।

সেচ মৌসুমে লোডশেডিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিংটা সে রকম না। বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করছি। সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

কিছু কিছু জায়গায় লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে বিষয়টি উল্লেখ্য করে নসরুল হামিদ বলেন, আমরা সেচের জন্য যে সময় নির্ধারণ করেছি সেই সময় সেচযন্ত্র চালালে তেমন কোনো সমস্যা হবে না।

গ্যাসের দাম বাড়া নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করেছি। আগামী এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি সেই লক্ষ্যে আমারা ব্যবস্থা নিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *