বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত এ সময়ের মধ্য সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। গত শনিবার এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয় বলে  সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। চলতি বছর ১৯ মার্চ বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরবর্তী সময় ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

__________________

patheo24,/105

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *