বিদ্যুৎস্পৃষ্টে ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ব্রাহ্মণবাড়িয়ায় দুই যুবকের মৃত্যু

পাথেয় রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোস্তফা মিয়া এবং বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মো. ইয়াছিন মিয়া।

সদর থানার ওসি মো. সেলিমউদ্দিন জানান, রাতে বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মোস্তফা তারে জড়িয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় মোস্তাককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *