পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী, খোয়াই ও কংস নদীর পানি। এর ফলে ৩ দিনের মধ্যে সিলেটের বিভিন্ন এলাকা এবং পার্বত্য চট্টগ্রামে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়।
তিন নদীর মধ্যে মুহুরীর পানি ফেনীর পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটার, খোয়াইয়ের পানি বাল্লা পয়েন্টে ৮০ সেন্টিমিটার এবং কংস নদীর পানি জারিয়াঞ্জাইল পয়েন্টে ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা এবং মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এই ধারা অব্যাহত থাকতে পারে আগামী ৭২ ঘণ্টা।
এ ছাড়া তিস্তা, ধরলা, দুধকুমার এবং পার্বত্য অববাহিকার প্রধান নদীগুলোর পানিও বাড়ছে। এর ফলে কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে কমছে গঙ্গা নদীর পানি, যা পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সে হিসেবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-


