পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি মাসের ২৮ তারিখে সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (২৪ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে গণমাধ্যমকে।
ওয়েবসাইটে লেখা আছে, ‘দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩২০০ সৌদি দিয়াল ও ইকোনমি আসনের ভাড়া ২২০০ সৌদি রিয়াল।’
আরও আছে, কেবল বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট কিনতে পারবেন। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।


