বিমানের সিটের নিচে পৌনে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

বিমানের সিটের নিচে পৌনে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বিমান বাংলাদেশের একটি ফ্লাইট থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় আট কেজি। বর্তমান বাজারমূল্য প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুবিনুল কবির জানান, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে গোপন সংবাদে জানতে পারি যে, মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে স্বর্ণের চালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি করে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *