বিশ্ব করোনা পরিস্থিতি

বিশ্ব করোনা পরিস্থিতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জন এবং মারা গেছে ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৭৩০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯৪ লাখ ২৭ হাজার ৭৬২ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ ১১ হাজার ৭৩৫ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৯ হাজার ২০৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন এবং মারা গেছে দুই লাখ আট হাজার ৩৮৩ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৮৮৮ জন এবং মারা গেছে তিন হাজার ৫০১ জন। এর আগের দিন ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৪৫৯ জন এবং মারা গেছে তিন হাজার ৬৪৭ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন এবং মারা গেছে চার লাখ এক হাজার ৪১৭ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *