বিশ্বজুড়ে কমলো মৃত্যু, শনাক্ত আড়াই লাখ

বিশ্বজুড়ে কমলো মৃত্যু, শনাক্ত আড়াই লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান করোনা মহামারিতে আবারও কমেছে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা। সেইসাথে কমেছে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। বিগত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে পাঁচশোর বেশি মানুষ। এই সময়ে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে প্রায় আড়াই লাখে।

সোমবার (২০ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৫ জন, আগের দিনের তুলনায় যা কমেছে দেড়শো। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৮ জনে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৯৬৫ জন, আগের দিনের তুলনায় যা কমেছে ১ লাখেরও বেশি। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৩৭০ জনে।

বিগত একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে। এছাড়া বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে এশিয়ার দেশ তাইওয়ানে। এই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬৩৬ জন। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৯৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ২২১ জনের।

গত একদিনে রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং নতুন করে করোনা সংক্রমণ হয়েছেন ৩ হাজার ৮১ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৪৬৩ জনের।

বিগত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন ৩০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮০ লাখ ৪ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩৮ হাজার ৩২৩ জন মারা গেছেন।

গেলো দিনে ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ১৮ জন। করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ১৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৭ হাজার ৭২১ জন মারা গেছেন।

ইউরোপের আরেক দেশ জার্মানিতে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭২ লাখ ৪ হাজার ৯৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪০ হাজার ২৯২ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন এবং নতুন করে করোনা সংক্রমণ হয়েছেন ১০ হাজার ৬৯১ জনের। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৪ হাজার ১৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ১০৯ জনের।

গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩২০ জন এবং পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৩ জন। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৪২ জন। মেক্সিকোতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৪২ জন এবং মারা গেছেন ৩৯ জন। চিলিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ২৫ জন। থাইল্যান্ডে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ২২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *