বিশ্বে করোনায় কমেছে মৃত্যু-শনাক্ত

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু-শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় চার হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল রাশিয়ায় মৃত্যু হয়েছে এক হাজার ২৫২ জনের। একই সময়ে বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ ৮৬ হাজার ১১৬ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ২৯ হাজার ২৫৭ জন।

সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৬৭ হাজার ৭৫৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার ৮৬২ জন। সুস্থ হয়েছেন ২৩ কোটি ২৭ লাখ ১৮ হাজার ৩৮৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৮১০ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৯৩ হাজার ৬৫১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৮৪ লাখ ৬৩ হাজার ৪১ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬৫ হাজার ৬৬২ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৩৯ লাখ ২২ হাজার ৩৭ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১২ হাজার ৭২২ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ২০ লাখ ১৭ হাজার ২৭৬ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১২ লাখ ২২ হাজার ৩২ জন।

তালিকায় এরপর রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৫৩ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *