পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। বিপরীতে বেড়েছে সুস্থ রোগীর সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ছয় হাজার ৬০৬ জনের । একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ ৯৯ হাজার ২১১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৮৮ হাজার ৫৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৮৮ জনে। এসময়ে বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ২২ কোটি ১৯ লাখ ৭৮ হাজার ৭৯৪ জন। এখন পর্যন্ত সেরে উঠেছেন ১৯ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৪৯৮ জন।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি আট লাখ ৬৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৬ হাজার ৫৫৯ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ১৩ লাখ ৩৫ হাজার ২৭৮ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪১ হাজার ৭৫ জন। সেরে উঠেছেন তিন কোটি ২২ লাখ ১৭ হাজার ৪৬২ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৬৬০ জন।
সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি। সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৭ নম্বরে। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৬২৮ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।


