পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এসময়ে একহাজার ১০৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন তিন লাখ ৯০ হাজার ৯২৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এপর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৭৮ হাজার ৭০৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার ২৫৪ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তাইওয়ান, ইতালি, জাপান, ব্রাজিলের মতো দেশগুলো।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইটওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ২৯৩ জন এবং মারা গেছেন ১৭৮ জন। এ নিয়ে ভাইরাসটিতেএখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৬২ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার২৭৮ জনে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২৯৭ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিতহয়েছেন ২৫ হাজার ৬২৬ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু বেড়েদাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪০৯ জনে।
বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৭৯৩ জনএবং মারা গেছেন ৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ১ লাখ৫৬ হাজার ২৫৬ জন।
২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ১১০ জন এবং মারা গেছেন ৭১ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোটশনাক্ত ২ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৮৫ জন।


