বিস্ফোরণে লেবাননে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বিস্ফোরণে লেবাননে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বিস্ফোরণে লেবাননে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লেবাননের রাজধানী বৈরুতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতাহতদের স্বজনদের সান্ত¡না জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ড. হাসান ডিয়াবকে একটি শোকবার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা।

লেবাননের প্রধানমন্ত্রী ড. হাসান ডিয়াবকে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈরুতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। স্বজন হারানোর পরিবারের সদস্যদের কাছে আমার সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ করছি।

লেবানন সরকার ও দেশটির প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। দেশটির এই জাতীয় সংকটে বাংলাদেশের জনগণ ও সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে ২ জন বাংলাদেশের নাগরিক নিহত এবং ৭৮ জন আহত হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিস্ফোরণে জাতিসংঘের শান্তি মিশনে থাকা বাংলাদেশ নৌ-বাহিনীর ২১ সদস্য আহত হওয়ার কথাও উল্লেখ করে শেখ হাসিনা।
শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *