বিয়ের অনুষ্ঠানে ডেকে নিয়ে ২ বোনকে গণধর্ষণ!

বিয়ের অনুষ্ঠানে ডেকে নিয়ে ২ বোনকে গণধর্ষণ!

বিয়ের অনুষ্ঠানে ডেকে নিয়ে ২ বোনকে গণধর্ষণ!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই বোনকে রান্নার জন্য ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার এক বোনের স্বামী বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ওই মামলার আসামি আনোয়ার হোসেন ওরফে সুমনকে (২৫) গ্রেপ্তার করেছে। তিনি বোয়ালিয়া গ্রামের রইচ উদ্দীনের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন- একই গ্রামের মিলন (৩৫) ও সাগর (৪০), নেহালপুর গ্রামের আরিফুল ইসলাম (২৫) ও অজ্ঞাতনামা এক যুবক।

এদিকে নির্যাতনের শিকার দুই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানান, আনোয়ার হোসেন সুমন ওই দুই বোনকে সোমবার বিকেলে নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ডেকে নিয়ে যান। পরে তার বন্ধু মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর তাদের ধর্ষণ করেন। মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতনের শিকার দুই বোনকে উদ্ধার করে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতনের শিকার দুই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *