বীরগঞ্জে ইসলাহুলের উদ্যোগে ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে

বীরগঞ্জে ইসলাহুলের উদ্যোগে ১০ জোড়া যৌতুকবিহীন বিয়ে

পাথেয় রিপোর্ট : ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদশ-এর উদ্যোগে এবার দিনাজপুরের বীরগঞ্জে দরিদ্র ১০ জোড়া যৌতুকবিহনী বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকবিহীন এই বিয়ে নিয়ে এলাকায় নতুন এক আমেজের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ-এর দিনাজপুর প্রতিনিধি মাওলানা আইয়ুব আনছারী, মাওলানা মুইনুদ্দিন উমানী, কারী মোঃ সফিকুল ইসলামসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেবল বিয়ের আয়োজন নয়, অতিথিদের কথামালা শোনার ব্যবস্থা নয়। বর কনেকে দেয়া হয়েছে সেলাই মেশিন, ছাগল, লেপ- তোশক, হান্ডি পাতিলসহ আরও প্রয়োজনীয় আসবাবপত্র।

সোমবার দুপুরে বীরগঞ্জে যৌতুকবিহীন এই বিবাহের আয়োজন করা হয়।

জেলা প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমের আশির্বাদ আমাদের এলাকার জন্য। তিনি মানবতার বন্ধু। আমাদের দিনাজপুরের কথাও ভাবেন। এখানকার অসহায় গরিব ও দরিদ্র মানুষেরাও আল্লামা মাসঊদকে ভালোবাসেন।

ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদশ-এর উদ্যোগে আয়োজিত যৌতুকবিহীন বিয়ের নবদম্পতির জন্য উপঢৌকন
https://scontent.fdac5-1.fna.fbcdn.net/v/t1.15752-9/30739662_1492253024229840_6887751542636544000_n.jpg?_nc_cat=0&oh=77421cb72c1201fe12e147a81ec2a645&oe=5B5D11C4
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদশ-এর উদ্যোগে আয়োজিত যৌতুকবিহীন বিয়ের জন্য অপেক্ষমান বরেরা
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদশ-এর উদ্যোগে আয়োজিত যৌতুকবিহীন বিয়ের পর বরকনেরা বাড়ি ফিরতে প্রস্তুত
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদশ-এর উদ্যোগে আয়োজিত যৌতুকবিহীন বিয়ের পর বরদের সুন্দরভাবে জীবন পরিচালনা করার উপদেশ দিচ্ছেন জেলা প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদশ-এর উদ্যোগে আয়োজিত যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠানে আগতদের নিয়ে মুনাজাত করছেন জেলা প্রতিনিধি মাওলানা আইয়ুব আনসারী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *