পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে জরুরি পরামর্শ সভা আহ্বান করা হয়েছে ১৯ সেপ্টেম্বর বুধবার। বুধবার সকাল থেকেই শুরু জরুরি এই বৈঠক।
বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী পাথেয় টোয়েন্টিফোরকে জানান, দেশের চলমান অবস্থার বিভিন্ন ইসু নিয়ে জমিয়তুল উলামা আরো জোরদার কিছু কাজ করতে চায় সে লক্ষ্যে আগামীতে কিছু কর্মসূচি প্রদান করা হবে। আমাদের শ্রদ্ধেয় সদরুল উলামা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.ও এ বিষয়ে খুবই আগ্রহী।
বৈঠকে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জমিয়ত সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সংগঠনের মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, জরুরি পরামর্শ বৈঠকে উঠে আসবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। আপনারা আসুন।


