বুধবার বুর্জ খলিফা সাজবে বঙ্গবন্ধুর ছবিতে

বুধবার বুর্জ খলিফা সাজবে বঙ্গবন্ধুর ছবিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

আগামীকাল ১৭ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।

বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এ মহান নায়কের জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে।

আরব আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল জানিয়েছেন, আগামী ১৭ মার্চ দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটি মহানায়কের প্রতি আমাদের শ্রদ্ধা।

এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *