বুধবার হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং

বুধবার হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৭ জুন বুধবার সকাল ১০টায় বাংলাদেশের সবচেয়ে বড়, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরার মিটিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন মজলিশে শুরার সদস্যগণ। আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদি, আল্লামা নোমান ফয়জী মেখল, আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা মুফতি নুর আহমদসহ আরো অনেকে উপস্থিত থাকবেন বলে জানা যায়।

হাটহাজারীবাসীসহ পুরো বাংলাদেশের নজর এখন হাটহাজারী মাদ্রাসার দিকে। কেউ কেউ বলছেন, এই শুরায় তেমন কোন নতুন সিদ্ধান্ত নাও আসতে পারে। সব কিছুই আগের অবস্থায় বহাল থাকতে পারে। আবার কিছু পরিবর্তন হতেও পারে। মানুষ শান্তি চায়। আমরা ও শান্তির পক্ষে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *