বৃষ্টির সঙ্গে থাকবে তাপমাত্রা

বৃষ্টির সঙ্গে থাকবে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে অনেক স্থানেই দমকা হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমের পর গত সোমবার রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সাত জেলা রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়ায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মোজদার হোসেন বলেন, বিগত দু-তিন দিন কিছুটা বৃষ্টি হয়েছে, এখন প্রচণ্ড রোদ। ফসলের জন্য এই আবহাওয়া বেশ উপযোগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *