বৃহস্পতিবার রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না

বৃহস্পতিবার রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ এর পাগল, ফতুল্লা, দেলপাড়া, ভুইগর, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় চাপ কম থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *