‘ব্যর্থ সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়েছে’

‘ব্যর্থ সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়েছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে পুলিশ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাৎ এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে।

তিনি বলেন, বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় জাতীয়তাবাদী ছাত্রদল-সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে অসত্য মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন আরো বেশি ঐক্যবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *