ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানাল সরকার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানাল সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে ব্যাংকের কর্মঘণ্টা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে দেশের সব ব্যাংকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকাল ৪টায় ব্যাংক বন্ধ হবে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এখন থেকে দেশের সব শপিং মল-দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আর বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে আলোকসজ্জা না করতেও নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে যোগ করেন সচিব নাসিমুল গনি।

 

Related Articles