ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মাওলানা আনোয়ার শাহ

ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মাওলানা আনোয়ার শাহ

পাথেয় রিপোর্ট : ব্যাংককে চিকিৎসা শেষে ৬৩ দিন পর দেশে ফিরেছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ–এর মুহতামিম মাওলানা আযহার আলী আনোয়ার শাহ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ১২ মিনিটে থাই এয়ারের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন ছোট ভাই শাব্বির আহম্মেদ রশিদ, ছেলে আনজার শাহ তানিম ও মেয়ের জামাতা জালালুর রহমান জালাল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাওলানা আযহার আলী আনোয়ার শাহ কে অভ্যর্থনা জানান মাহবুবুর রহমান শামীম, জিয়াউর রহমান ফাহিম, মাহফুজুর রহমান নাঈম, গাজী আশরাফ, রফিকুল ইসলাম, মো. এস. হোসেন আকাশ, আতহার আলী, মাওলানা তানভীর আহম্মেদ, হাফেজ উবাইদুল্লাহ, মুফতি সোহাইল, রহমত উল্লাহ, মাওলানা আজহার, উসমান গণি, আব্দুল মতিন, নূরুল আলমসহ আরো অনেক ছাত্র।

এর আগে গত ১০ অক্টোবর মাওলানা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *