ভয়েস রেকর্ডে দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ভয়েস রেকর্ডে দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে ভয়েস রেকর্ডে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩৮ সেকেন্ডের একটি ভয়েস রেকর্ডে কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’

‘আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *