ভারতকে এখন গোটাবিশ্ব ধর্ষণের রাজধানী হিসেবেই চেনে : রাহুল গান্ধী

ভারতকে এখন গোটাবিশ্ব ধর্ষণের রাজধানী হিসেবেই চেনে : রাহুল গান্ধী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কেরালার স্থানীয় এমপি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতকে এখন গোটাবিশ্ব ধর্ষণের রাজধানী হিসেবেই চেনে। শনিবার (৭ ডিসেম্বর) কেরালার ওয়ানখেড়ে এক সভায় এই মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে হিংসা ও ঘৃণার পরিবেশ তৈরি করছেন।

শুক্রবার রাতে মৃত্যু হয় উন্নাওয়ের ৯০ শতাংশ শরীর পুড়ে যাওয়া নির্যাতিতার। বৃহস্পতিবার সকালে তার গায়ে আগুন দিয়ে দেয় ধর্ষণে অভিযুক্তরা। এরপরই দিল্লির সফদরজং হাসপাতালে এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছিল তাকে। সেখানেই মৃত্যু হয় ওই ধর্ষিত তরুণীর। শনিবার সকাল থেকেই ধর্ষণে অভিযুক্তদের চরম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো শুরু হয় দেশজুড়ে।

উত্তরপ্রদেশ প্রশাসন ও মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে ওঠেন সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। উন্নাওয়ের নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াংকা গান্ধী। এ ঘটনার প্রতিবাদে থানায় অবস্থান কর্মসূচি পালন করেন অখিলেশ।

সাবেক আরেক মুখ্যমন্ত্রী মায়াবতী পৌঁছে যান রাজ্যপালের কাছে। আর এরই মধ্যে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশে ধর্ষণের ঘটনা প্রচণ্ড হারে বেড়ে গেছে বলে অভিযোগ করেন রাহুল। গোটা বিশ্বের মানুষ এখন ভারতকে ধর্ষণের রাজধানী হিসেবেই চিনে বলে কটাক্ষ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *