ভারতে করোনায় দৈনিক মৃত্যু কমছে

ভারতে করোনায় দৈনিক মৃত্যু কমছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। অবশ্য দৈনিক সংক্রমণ ও করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা প্রায় সমান। এর মধ্যেই দেশটিতে আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

রোববার (১৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৫১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে তিন হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লাখ ৬ হাজার ৬৫ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৪২ জন। দেশটির দৈনিক মৃত্যু গত চারদিন ধরেই ৬০০-র নিচে রয়েছে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৪ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪১ হাজারের বেশি।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সোয়া ৪ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *