পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনও নির্বাচনকে তাদের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হোক।’
রবিবার (২ মে) রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘যারাই ভারতে সরকার গঠন করুক, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পাশের পশ্চিমবঙ্গের সঙ্গে যে নৈকট্য, তা যেন আরও গভীরে প্রোথিত হয়। দু’দেশের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই ভারতে সব সময় গণতন্ত্রের বিজয় হোক।’


