পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৩৯ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে।
এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত। এছাড়া ভাইরাসটিতে মোট এক লাখ ৭৩ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় বিশ্বের চতুর্থ অবস্থানে দেশটি।
প্রসঙ্গত, করোনা ভারতে ভয়াবহ রূপ ধারণ করেছে। ভাইরাসের প্রথম ঢেউয়ে দেশটিতে একদিনে আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখের ঘর পেরোয়নি। কিন্তু দ্বিতীয় ঢেউ যে আরও বড় আকারে এসেছে তা বুঝিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনা সংক্রমণ বাড়ার প্রধান কারণ হচ্ছে- করোনা বিধিনিষেধ মানার ব্যাপারে সাধারণ মানুষের উদাসীনতা।


