ভারতের মুসলমানদের কোরবানি দিতে বাধা দেবেন না

ভারতের মুসলমানদের কোরবানি দিতে বাধা দেবেন না

ভারতের মুসলমানদের কোরবানি দিতে বাধা দেবেন না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের কোরবানির আমলকে একটি শেয়ারে ইসলাম তথা ইসলামের বড় বৈশিষ্ট্য আখ্যায়িত করে জমিয়তে উলামা হিন্দ চেয়ারম্যান সাইয়্যিদ মাওলানা উসমান মনসুরপুরী ও সেক্রেটারী জেনারেল সাইয়্যিদ মাহমুদ মাদানী।

ভারতে বিশেষত উত্তরপ্রদেশে কোরবানি বিষয়ে পুলিশের অতিরিক্ত চাপাচাপি ও বিধিনিষেধের প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামা হিন্দ নেতৃবৃন্দ। তারা বলেছেন, কোরবানী আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা। এটি ইসলামের শেয়ার। কোরবানীতে কোনো বাধা সহ্য করা হবে না। অসাম্প্রদায়িক একটি দেশে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

জমিয়ত নেতৃবৃন্দ জানিয়েছে, মুসলমানদের কোরবানির আমল পরিপালনে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বাধা দেয়ার অভিযোগ এসেছে। সরাসরি পুলিশ কোরবানীর পশু ধরে নিয়ে গেছে। কোরবানীতে বাধা দেয়ার মাধ্যমে আবারও দিল্লী অস্থিরতায় পড়তে পারে।

জমিয়ত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পুলিশ কোন আইনের ভিত্তিতে মুসলমানের কোরবানীতে বাধা দিচ্ছে। কার ইশারায় এসব করা হচ্ছে? কোরবানীতে বাধা দিয়ে দেশের আইনকে মজাক বানানোর চেষ্টা চলছে।

কোরবানিতে বাধার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জমিয়ত উলামা হিন্দ।

জমিয়ত উলামা হিন্দ বলছে, খুব সহজ তরিকায় কোরবানী দিতে হবে মুসলমানদের। কোনো ধরনের বাধার মুখে পড়লে কেবল শেয়ারে ইসলাম পালনের চেষ্টা করবে। কোরবানি সংক্রান্ত অনলাইনে সরকারের প্রচারিত আইনকানুন যথাযথ মেনে চলতে হবে। সমাজের মুসলিম নেতৃবন্দ পুরো সময় সজাগ ও সতর্ক থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *