ভারতের রাষ্ট্রপতির শোক জানিয়েছেন আবদুল হাইয়ের মৃত্যুতে

ভারতের রাষ্ট্রপতির শোক জানিয়েছেন আবদুল হাইয়ের মৃত্যুতে

ভারতের রাষ্ট্রপতির শোক জানিয়েছেন আবদুল হাইয়ের মৃত্যুতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এক শোকবার্তায় রামনাথ কোবিন্দ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ হিসেবে স্বাধীন বাংলাদেশের যাত্রায় ও এর আর্থ-সামাজিক উন্নয়নে আবদুল হাইয়ের অবদান চিরস্মরণীয়।

শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রামনাথ কোবিন্দ।

উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ আবদুল হাই বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নয় ভাইবোনের মধ্যে আবদুল হাই ছিলেন অষ্টম। তার জন্ম হয়েছিল ১৯৫৩ সালে। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *