ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারত ও চীন, দু’পক্ষের কারও সঙ্গেই কথা না বলে আগবাড়িয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবে কি না, তা নিয়ে ভারত সরাসরি মুখ খোলেনি। চীন কিন্তু মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করে দিল।

শুক্রবার (২৯ মে) চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন বলেন, “আলোচনা ও মতামত বিনিময়ের মাধ্যমে সমস্যাগুলি ভাল ভাবেই মেটাতে পারে ভারত ও চীন। সেই সব মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।’’

কথাটা অবশ্য গত কাল এতটা সরাসরি বলেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেছিলেন, “আলোচনার মাধ্যমে চিনের সঙ্গে সমস্যা মেটানোর চেষ্টা করছে ভারত। এ ব্যাপারে দিল্লি ও বেজিংয়ে কূটনীতিকরা তাঁদের কাজ করে যাচ্ছেন।’’

ট্রাম্প আগবাড়িয়ে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে বেজিংও মুখ খোলেনি। এ দিনই প্রথম বেজিংয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিজিয়ন সাংবাদিকদের বলেন, “সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারতের সঙ্গে আমাদের বোঝাপড়া চালানোর একটা ব্যবস্থা রয়েছে। অনেক দিন ধরেই রয়েছে। রয়েছে কূটনৈতিক স্তরের যোগাযোগও। ফলে, এই সমস্যা মেটানোর জন্য কোনও তৃতীয় পক্ষের দরকার নেই।’’

উল্লেখ্য, গত ৫ মার্চ থেকেই পূর্ব লাদাখের কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা সেনাদের প্যাংগং হ্রদ ও গালওয়ান উপত্যকায় ঢুকে পড়ার খবর আতে থাকে। ভারতীয় সেনাদের সঙ্গে তাদের হাতাহাতিরও খবর আসে।

বৃহস্পতিবার (২৮ মে) ভারতের বিদেশমন্ত্রক জানায়, যত রকম ভাবে যোগাযোগ রেখে চলা হয়, সেই সব রকম ভাবেই চিনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে কূটনৈতিক স্তরেও।

সূত্র : আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *