ভারতের সাথে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাংলাদেশের

ভারতের সাথে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাংলাদেশের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার মধ্যে সীমিত পরিসরে ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে এ ফ্লাইট পরিচালনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বুধবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, আজ (বুধবার) আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটা চিঠি দেবেন। তারা সিদ্ধান্ত জানালে শিগগিরই দুদেশের মধ্যে ফ্লাইট চালু হবে।

‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ফ্লাইট চালু হলেও সেটি সীমিত আকারে হবে বলে জানান তিনি।

সচিব আরও বলেন, সপ্তাহে একটি বা দুইটি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটেও একই শর্ত থাকবে।

উল্লেখ্য, করোনার কারণে ভারতসহ ৮টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *