পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাকে কোভিশিল্ড নামে উৎপাদনকারী ভারতের পুনেতে সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ১ নম্বর টার্মিনালের গেটে আগুন দেখা যায়। খবর এনডিটিভির
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটি করোনার টিকার উৎপাদন কেন্দ্র থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। এতে টিকা উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।
/এএ


