ভারতের স্বাধীনতা দিবসে জমিয়তে উলামা হিন্দের শুভেচ্ছা

ভারতের স্বাধীনতা দিবসে জমিয়তে উলামা হিন্দের শুভেচ্ছা

পাথেয় ডেস্ক : দেশের প্রতি মমতার কথা আমরা জানি। বাংলাদেশের উলামায়ে কেরাম মার্চ এলে, ডিসেম্বর এলে আমাদের গা-গতরে স্বাধীনতার ছোঁয়া লাগলেও ভিতরটা নড়ে উঠে না। আলেমদের নিয়ে কিছু মিডিয়া গায়ে পড়ে নানা কথাও বলতে পিছপা হয় না। এবার ১৪ আগস্টে ভারতের মহান স্বাধীনতা দিবসে আলেমদের শুভেচ্ছা ও অভিনন্দন চোখে পড়েছে দারুণভাবে। জমিয়তে উলামা হিন্দের সভাপতি সাইয়্যিদ কারী উসমান মনসুরপুরী এবং জেনারেল সেক্রেটারী সাইয়্যিদ মাহমুদ মাদানীর ছবি যুক্ত করে পত্রিকার পাতায় পাতায় শুভেচ্ছা বানী দেখা গিয়েছে।

কেবল এই দুই আলেমই নন, দেশের স্বাধীনতাকে একটি আমানত হিসেবে মনে করেন ভারতের উলামায়ে কেরাম।

আওলাদে রাসূল সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ., মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী রহ., মাওলানা হিফজুর রহমান সিওহারবী রহ., মাওলানা আবুল কালাম আজাদ রহ. প্রমুখ আলেমদের আজ স্বরণ করছে ভারতের বর্তমান নেতৃবৃন্দ।

সূত্র : ভারতের ডেইলি জার্নালগুলো অবলম্বনে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *