ভালোবাসা দিবস নিষিদ্ধ পাকিস্তানে

ভালোবাসা দিবস নিষিদ্ধ পাকিস্তানে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৪ ফেব্রুয়ারি প্রায় সারা বিশ্বজুড়ে পালিত হবে ভালবাসা দিবস। শুরু হয়ে গেছে তোরজোর। পর পর সাতদিন একের পর এক সেলিব্রেশন। শেষে বহু প্রতীক্ষিত সেই ভ্যালেন্টাইনস ডে। বিশ্বের সর্বত্রই এই ভ্যালেন্টাইনস ডে’র জ্বর এখন তুঙ্গে। কিন্তু পাকিস্তানে যেন সবই বিপরীত। ভালোবাসার সেলিব্রেশনে এই দেশে প্রবল আপত্তি। দেশটি ভালবাসা দিবসকে ঘিরে নানা নিষেধাজ্ঞা জারি করেছে ইতিমধ্যে।

২০১৭ সালে পাকিস্তান মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ভালবাসা দিবসকে নিয়ে কোন প্রকারের খবর প্রচার করা যাবে না বলে আইন জারি করেছে। টেলিভিশন চ্যানেলেও সম্প্রচার করা যাবে না ভালবাসা দিবসকে নিয়ে কোন অনুষ্ঠান।

একদম সরকারি স্তরে জারি করা হয়েছে এ নিষেধাজ্ঞা। পাকিস্তানে সুপ্রিমকোর্ট নিষেধাজ্ঞা জারি করে জানিয়েছে, কেউ কোথও যেন ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট না করেন। সেজন্য আগে থেকেই টেলিভিশন, রেডিও চ্যানেলে বিশেষ ঘোষণা করে সতর্ক করা হচ্ছে পাকিস্তানের প্রেমিক–প্রেমিকাদের।

শুধু তাই নয়, এমনকি সংবাদ মাধ্যমেই এই সংক্রান্ত কোনও বিজ্ঞাপন বা অনুষ্ঠান দেখানো যাবে না। ২০১৭ সাল থেকেই এই নির্দেশিকা জারি করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। এবছরও সেই নিষেধাজ্ঞা বহাল থাকছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

ভালবাসা দিবসের নামে ব্যাভিচার, নগ্নতা ও অশ্লীলতা ছড়ানো হচ্ছে অভিযোগ করে ২০১৭ সালে আদালতে মামলা দায়ের করেন আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তি। এরপর দেশটির এক আদালত ভালবাসা দিবসকে নিয়ে কোন প্রকারের খবর প্রচার করা যাবে না বলে রায় দেয়।

এছাড়া ফেব্রুয়ারির ১৪ ‘ভালোবাসা দিবসের’ এই নিয়মকে পাল্টাতে চাচ্ছে পাকিস্তানের ফয়সালাবাদের ইউনির্ভার্সিটি অব এগ্রিকালচার। ইসলামি ঐতিহ্যকে সমুন্নত রাখতে ভালোবাসা দিবসকে ‘সিস্টারস ডে বা বোন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন তারা।

দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জাফর ইকবাল ১৪ ফেব্রুয়ারিকে ‘সিস্টারস ডে’ ঘোষণা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি সিস্টারস ডে পালনের সময় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের স্কার্ফ ও আবায়াহ (বোরকার মতো এক ধরনের পোশাক) উপহার দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য জাফর ইকবাল বলেন, ভালোবাসা দিবসকে সিস্টারস ডে হিসেবে পালন করাটা হবে পাকিস্তান ও ইসলামী সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ তথ্যসূত্র: আল-জাজিরা, ডন।

১৪ ফেব্রুয়ারি প্রায় সারা বিশ্বজুড়ে পালিত হবে ভালবাসা দিবস। শুরু হয়ে গেছে তোরজোর। পর পর সাতদিন একের পর এক সেলিব্রেশন। শেষে বহু প্রতীক্ষিত সেই ভ্যালেন্টাইনস ডে। বিশ্বের সর্বত্রই এই ভ্যালেন্টাইনস ডে’র জ্বর এখন তুঙ্গে। কিন্তু পাকিস্তানে যেন সবই বিপরীত। ভালোবাসার সেলিব্রেশনে এই দেশে প্রবল আপত্তি। দেশটি ভালবাসা দিবসকে ঘিরে নানা নিষেধাজ্ঞা জারি করেছে ইতিমধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *