‘ভালো শিক্ষার্থী হলে চলবে না, দেশকে ভালোবাসতে হবে’

‘ভালো শিক্ষার্থী হলে চলবে না, দেশকে ভালোবাসতে হবে’

পাথেয় রিপোর্ট : কেবল ভালো শিক্ষার্থী হলে চলবে না বাংলাদেশকে ভালোবাসতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ব্যক্তি জীবনে রাজনীতি না করলেও রাজনীতি সচেতন হতে হবে। অনেক মূল্যে কেনা এ দেশে স্বাধীনতাবিরোধী ও নারী বিদ্বেষীদের আশ্রয় হতে পারে না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন ও খুলনা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

সোমবার (১ এপ্রিল) শিক্ষামন্ত্রী বলেছেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষার মতোই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। এ কারণে বিশাল কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে।

ডা. দীপু মনি বলেন, একটি পাবলিক পরীক্ষা আয়োজনের জন্য বিশাল কর্মযজ্ঞের সঙ্গে কয়েক হাজার প্রশ্নপত্র তৈরি করতে হয়। এসব কাজ করতে গিয়ে খুঁটিনাটি কিছু ভুল ধরা পড়ে। এ কারণে এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত কিছু সমস্যা দেখা দেয়। তবে এবার আমরা আরও সতর্ক হয়ে পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, বলেন, দেশে নানা ধরনের কোচিং সেন্টার রয়েছে। তবে আমরা সেগুলো আলাদা করতে পারেনি। এ কারণে আজ ১ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কোচিং সেন্টারের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তাদের কারণেই সব কোচিং সেন্টার বন্ধের এই ঘোষণা।

সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে সকল অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকসহ গণমাধ্যমের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *