ভাস্কর্য আর মূর্তি এক নয় : ওলামা লীগ

ভাস্কর্য আর মূর্তি এক নয় : ওলামা লীগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের কঠোর শাস্তির দাবি করে ওলামা লীগ জানিয়েছে ভাস্কর্য আর মূর্তি এক নয়।

ওলামা লীগের নেতারা বলেন, আলেম-ওলামা নামের কিছু সাম্প্রদায়িক মৌলবাদী ও জঙ্গিবাদী মন-মগজের মানুষ একটা সময় ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ স্লোগান দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে ষড়যন্ত্র করেছিল। এখন নতুন করে ভাস্কর্যকে প্রতিমার সঙ্গে তুলনা করে ও ইসলামের অপব্যাখ্যা দিয়ে মূলত দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে ওলামা লীগের একাংশ আয়োজিত ‘ভাস্কর্য আর মূর্তি এক নয়’- শিরোনামে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংগঠন থেকে জানানো হয়।

ওলামা লীগের একাংশের সভাপতি সুলাইমানের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়। পরে ওলামা লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান জিহাদী, আমিনুল হক, রবিউল আলম সিদ্দিকী, আখতার হোসাইন ফারুকী, আবু সিদ্দিক রতন, জাকির হোসাইন প্রমুখ এ কর্মসূচিতে অংশ নেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *