ভিসার মেয়াদ কম থাকলেও টিকিট দিচ্ছে বিমান

ভিসার মেয়াদ কম থাকলেও টিকিট দিচ্ছে বিমান

ভিসার মেয়াদ কম থাকলেও টিকিট দিচ্ছে বিমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভিসার মেয়াদ কম থাকলেও সৌদি প্রবাসীদের টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া পুরো টিকেটিং সিস্টেম চলছে সরকারি নির্দেশ মোতাবেক। শুক্রবার ২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল বিক্রয় কেন্দ্রে ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

দুপুরে বিক্রয় কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধ ভাবে অপেক্ষায় আছে প্রায় অর্ধশত সৌদি প্রবাসী। তবে কারও তেমন কোন অভিযোগ বা দাবি নেই। অপেক্ষারতরা জানান, যারা টোকেন পেয়েছেন তারা ঠিকঠাকভাবে টিকিট পাচ্ছে। তবে অনেকে বলছেন, যাদের ভিসার মেয়াদ বেশি তারা অনেকে টোকেন পেলেও টিকিট না পেয়ে খালি হাতে ফিরেছেন।

সৌদি প্রবাসীরা রাহাত পাটোয়ারী বলেন, আমার ভিসার মেয়াদ আর একমাস রয়েছে। কিন্তু মালিক দ্রুতই যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। তাই টিকিটের জন্য এসেছি। ই টোকেন পেয়েছি, এখন অপেক্ষায় আছি টিকিটের জন্য।

তিনি আরও বলেন, কয়েকজনকে ভিসার মেয়াদ বেশি থাকায় টিকিট না পেয়ে ফেরত যেতে দেখেছি। যাদের ১৫ দিনের উপরে ভিসার মেয়াদ রয়েছে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না। তবে এদের নিচে যারা তাদেরকে দেওয়া হচ্ছে।

যদিও ভিসার মেয়াদ ২০ দিনের বেশি আছে অথচ টিকেট পানি এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ হেড অফিসে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়, সরকারি নিয়মে যারা আগে এসেছেন তারাই টিকেট পাচ্ছেন। তবে মানবিক কারণে যারা পরে দেশে ফিরেছেন এবং ভিসার মেয়াদ কম এমনদেরকে নিরাশ করা হচ্ছে না। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। অফিস থেকে আরও জানানো হয়, সপ্তাহে ৩টি করে ফ্লাইট পুরো অক্টোবর মাসই চালু আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *