ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভ্যাকসিন নিলেও এই স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে বলে জানিয়েছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও। এটা মনে করলে হবে না যে, আমি টিকা নিয়েছি তাই একদম নিরাপদ। সবাইকে সাবধানে থাকতে হবে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে সভার প্রারম্ভিক আলোচনায় একথা বলেন। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে ভার্চুয়ালি বৈঠকৈ অংশ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী টিকা প্রদানকে আরো একটু সহজিকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এখন আমার মনে হয় একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি যত দেয়া যেতে পারে। কারণ একবার দিয়ে আবার নেক্সট ডোজের জন্য তৈরি হতে হবে। তিনি টিকা গ্রহণকারীদের পরিচয় পত্র প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা বলেন, একটা আইডি কার্ডের মতো থাকতে হবে কারা করোনাভ্যাকসিনটা নিল। এটা দেখিতে দ্বিতীয় ডোজটা নিতে হবে এবং সেই আইডেনটিটিটা তাদের কাছে থেকে যাবে, তাহলে কেউ বিদেশে গেলে তারা যে করোনাভ্যাকসিন নিয়েছে তার প্রমাণটা থাকবে। টিকা নেওয়ার বিষয়ে গ্রামাঞ্চলে মানুষের মাঝে এখনও একটু দ্বিধা থাকলেও সেটা চলে যাবে ইনশাল্লাহ।

তিনি বলেন, করোনা টিকার সেকেন্ড ডোজের জন্য ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। লন্ডনে সেভাবেই করা হচ্ছে এজন্য ১৫ দিনের মধ্যে সেকেন্ড ডোজের টিকা যে নিতে হবে তা নয়, অন্তত তিন মাস পর্যন্ত এ কার্যকাররিতা থাকে, সেকেন্ড ডোজ নেওয়া যায় বলেও জানান তিনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *