ভ্যাপসা গরম কাটিয়ে রাজধানীতে ঝড় বৃষ্টি

ভ্যাপসা গরম কাটিয়ে রাজধানীতে ঝড় বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শনিবার (১৩ মার্চ ) দুপুর থেকেই রাজধানী ঢাকার আকাশজুড়ে ছিল থমথমে মেঘ। আকাশ ভরা মেঘের দরুন সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল ঢাকার বাতাসে। । তবে বিকেল সোয়া ৪টা নাগাদ শুরু হয় ধূলিঝড়, সঙ্গে দমকা হাওয়া। ৫/৭ মিনিট পর নামে তুমুল বৃষ্টি, স্বস্তির বৃষ্টি।

এর আগেই সকালে ঢাকার বাইরে কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের দুই-এক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে ঝড়ো হাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবারের মতো রবিবার (১৪ মার্চ) দুপুরের মধ্যে ঢাকা বিভাগসহ আরও কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির শঙ্কা আছে। এর মধ্যে তাপমাত্রা কিছুটা কমলেও আগামীকাল দুপুরের পর আবারও তাপদাহ ছড়িয়ে পড়তে পারে অনেক অঞ্চলে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত সপ্তাহের রবিবার ছিল বদলগাছিতে ৩৪ দশমিক ৫। এই হিসেবে এক সপ্তাহে দেশে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াসের মতো।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, খুলনা ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *