মক্কায় আরও এক বাংলাদেশি হাজীর মৃত্যু

মক্কায় আরও এক বাংলাদেশি হাজীর মৃত্যু

পাথেয় ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে শুক্রবার। শনিবার সকালে মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রয়াত আবুল কাসেমের (৬৫) বাড়ি কুমিল্লা জেলায়। চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ৩৮ জন, মদিনায় ছয়জন ও জেদ্দায় দুজনসহ মোট ৪৬ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে আট জন নারী ও ৩৮ জন পুরুষ।

এ দিকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৭১টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৭ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *