পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সশস্ত্র সন্ত্রাসী হামলায় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বুরুন্ডির তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। খবর ইউএন নিউজের।
শুক্রবার (২৫ ডিসেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। এ হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি।
নির্বাচনের আগ মুহূর্তে সেখানে এমন ঘটনা ঘটলো। রোববার দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, এ হামলায় বুরুন্ডির তিন সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় ডেকোয়া ও দক্ষিণাঞ্চলীয় বাকুমা এলাকায় পৃথক দুই হামলায় তারা হতাহত হন।
এ হামলায় হতাহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোক জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কর্তৃপক্ষকে এই হামলার তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
/এএ


