মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকের পার্লামেন্টে কয়েকদিন আগে দেশটিতে মোতায়েন করা মার্কিন সেনাদের প্রত্যাহারের ব্যাপারে বিল পাস হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এই অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পাকিস্তানের মাদরাসার ছাত্ররা।

পাকিস্তানের সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদ জানিয়েছে, রোববার থেকে বিক্ষোভ শুরু হয়। আর এই বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। বিক্ষোভের শুরুটা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হলেও ইতোমধ্যে তা দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, মার্কিন সেনাদের উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তাদের কারণেই এ অঞ্চলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে। বিক্ষোভে যোগ দেওয়া লোকজন আরও বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। তারা যতদিন থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে প্রায় ৬৬ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জোরালো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *