মসজিদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মসজিদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর যাত্রাবাড়ীতে একটি সাত তলা মসজিদে কাজ করার সময় ভবন থেকে পড়ে সুফিয়ান (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়। তিনি আব্দুল জলিলের সন্তান। বর্তমানে বকশিবাজার এলাকায় থাকতেন। তিনি এক ছেলের জনক।

সুফিয়ানের খালাতো ভাই শাহিন জানান, সায়েদাবাদের জনপদ মোড়ে একটি মসজিদের সাত তলায় ভবনে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *