মসজিদ-মাদরাসা ভাঙা নিয়ে আইভীকে শামীম ওসমানের হুঁশিয়ারি

মসজিদ-মাদরাসা ভাঙা নিয়ে আইভীকে শামীম ওসমানের হুঁশিয়ারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মন্দিরে গিয়ে সিঁদুর লাগিয়ে পূজা করে মসজিদ মাদরাসা ভাঙার চিন্তা মাথা থেকে সরিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এমপি শামীম ওসমান।

তিনি বলেন, চাষাঢ়ায় বাগে জান্নাতের মসজিদ ও মন্ডলপাড়ার মসজিদের জায়গা দখল হয়ে যাচ্ছে। এসব নিয়ে বলতে চাই না। কিন্তু হায়াৎ কতদিন জানি না। তাই এসব নিয়ে বলতে হয়। নতুবা আমি আমার আল্লাহর কাছে ঠেকা থাকব। আমি অচিরেই এর জবাব দিব। ডকুমেন্ট নিয়ে জবাব দিব।

শনিবার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ মাঠে আলীরটেক ইউনিয়নের ওলামা পরিষদের আয়োজনে মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। আর আল্লাহর ঘরে আঘাত আসলে আমিতো চুপ থাতকে পারি না। আল্লাহর ঘরে আঘাত করতে হলে আমার বুকের ওপর দিয়ে করতে হবে। নারায়ণগঞ্জের এক মহিলা আছেন, তিনি বলেন মসজিদ মাদরাসা ভাঙতে হবে। মসজিদ মাদরাসা ভেঙে নাকি পার্ক করবে। আর আমি বলতে চাই, কারো ক্ষমতা থাকলে মসজিদ মাদরাসায় হাত দিয়ে দেখুক। তখন আমরাও ক্ষমতা দেখাব।

শামীম ওসসান আরও বলেন, এ মাসের পর আমি মাঠে নামব। আমার জন্য শুধু দোয়া করবেন। মনে রাখবেন, হিন্দুদের জমি কিংবা আল্লাহর ঘর কিংবা জমিতে কোনো হাত দেয়া হলে আমার বুকের ওপর দিয়ে গিয়ে হাত দিতে হবে। নতুবা পারবেন না।

আরও পড়ুন: রায়পুরে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

সমাবেশে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, নারায়ণগঞ্জের ওলামা পরিষদ নেতা মাওলানা ফেরদাউসুর রহমান, হারুন অর রশিদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *