মসজিদে আকসায় জুমা আদায়ে পুলিশের বাধা

মসজিদে আকসায় জুমা আদায়ে পুলিশের বাধা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধারাবাহিক পঞ্চম সপ্তাহের মতো ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমের তীরের অধিবাসীদের মসজিদে আকসায় গিয়ে জুমার নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) পবিত্র জেরুজালেম প্রবেশের মুখে ফিলিস্তিনে অধিকৃত নগর পশ্চিম তীরের অধিবাসীদের চেকপোস্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির।

মসজিদ আকসার উদ্দেশ্যে গমনকারীরা যে পশ্চিম তীরের অধিবাসী নন, তা প্রমাণের জন্য তাদের পরিচয়পত্র দেখাতে বলে ইসরায়েরের পুলিশ। মসজিদ আকসার সব প্রবেশমুখে চেকপোস্ট স্থাপন করে ইসরায়েলের পুলিশ।

এদিকে প্রতি শুক্রবার জুমার আদায়ে আসা মুসল্লিদের সঙ্গে ইসরায়েল পুলিশের এ আচরণ করায় ক্ষোভ প্রকাশ করেন আল আকসা মসজিদের ইমাম শায়খ আবু সানিনা। তিনি বলেন, ‘আল আকসা মসজিদ কেবল মুসলিমদের। তাতে অন্যদের ক্ষমতা প্রয়োগ অনুচিত’

পূর্ব জেরুজালেম ও ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিরা কঠোর নিরাপত্তার মধ্যে প্রতি শুক্রবার আল আকসা মসজিদে জুমা আদায় করেন।

মুসলিমদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা মসজিদে নামাজ আদায় করতে পশ্চিম তীরের অধিবাসীদের জন্য বিশেষ অনুমোদন বাধ্যতামূলক করেছে ইসরায়েল। কারণ জেরুজালেম নগরে প্রবেশে সেখানকার বাইরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বিশেষ অনুমোদনপত্র আবশ্যক।

সূত্র : আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *