মসজিদে আল-আকসায় যাওয়ার পর ফিলিস্তিনি মন্ত্রীকে ইসরায়েলের গ্রেপ্তার

মসজিদে আল-আকসায় যাওয়ার পর ফিলিস্তিনি মন্ত্রীকে ইসরায়েলের গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার ফিলিস্তিনের জেরুজালেম বিষয়কমন্ত্রীকে ইসরায়েলের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। ওই কর্মকর্তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন, ‘জেরুজালেমে কর্মকাণ্ডের জন্য’ ফিলিস্তিনের জেরুজালেম বিষয়কমন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্ত্রীর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, সাম্প্রতি আল-আকসা মসজিদ কমপ্লেক্সে চিলির প্রেসিডেন্টের পরিদর্শনকালে কর্মকাণ্ডের জন্যই তাকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।

আল-হামদির আইনজীবী মুহান্নাদ জাবারা বলেন, ইসরায়েলের ডানপন্থি সরকারের চাপেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা ও তার প্রতিনিধি দলকে শহরে আল-আকসা মসজিদে ঘুরানোর পর আল-হামদিকে গ্রেপ্তার করা হয় বলেই দাবি করেন জাবারা।

জাবারা বলেন, আল-হাদমিকে আটকে রেখে জেরুজালেম এবং আল-আকসা মসজিদে চিলির প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ার ঘটনায় ‘ইসরায়েলের সার্বভৌমত্ব’ লঙ্ঘন হওয়ার অভিযোগে ইসরায়েলের গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলকে আল-আকসা মসজিদে সফর করান আল-হাদমি। আর এতেই ক্ষুব্ধ হয় ইসরায়েল

ইসরাইল এই ঘটনাকে চিলির প্রেসিডেন্টের এই সফরের আগে সান্টিয়াগোর সঙ্গে যে চুক্তির ও সমঝোতা হয়েছে তার লঙ্ঘন বলে অভিহিত করে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জেরুজালেম বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান আল-হামদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *