‘মাওলানা মাসঊদ সারা বিশ্বে দারুল উলূম দেওবন্দের চিন্তা-চেতনার প্রতিনিধিত্ব করছেন’

‘মাওলানা মাসঊদ সারা বিশ্বে দারুল উলূম দেওবন্দের চিন্তা-চেতনার প্রতিনিধিত্ব করছেন’

‘মাওলানা মাসঊদ বর্তমান বিশ্বের একজন শীর্ষ আলেম’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে বর্তমান বিশ্বের একজন শীর্ষ আলেম হিসেবে আখ্যায়িত করেছেন দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান মাওলানা আবদুল্লাহ মারুফী।

তিনি বলেছেন, হযরত মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব বর্তমান বিশ্বের একজন আধ্যাত্মিক রাহবার। তিনি সারা বিশ্বে দারুল উলুম দেওবন্দের চিন্তা-চেতনার প্রতিনিধিত্ব করছেন। নিজের জীবনকে দেওবন্দ ও দেওবন্দিয়্যাতের জন্য উৎসর্গ করেছেন। শত প্রতিকুলতার মাঝে পাহাড়ের মতো দৃঢ় অবিচল থেকে উম্মতের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন। উম্মতের দরদে নিজের আরামের ঘুমকে হারাম করেছেন। আল্লাহ তাআলা তাঁকে জাযায়ে খায়ের দান করুন এবং তাঁর হায়াতকে বৃদ্ধি করে দিন।

মঙ্গলবার (৮ মার্চ) সিলেটের জকিগঞ্জ উপজেলার লামারগ্রামে জামিয়া ইসলামিয়া মুহাম্মাদিয়া মাদরাসার খতমে বোখারী অনুষ্ঠানে মাওলানা আবদুল্লাহ মারুফী এসব কথা বলেন।

বাংলাদেশ সফর প্রসঙ্গে কথা বলতে গিয়ে দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান বলেন, আমার উপর আল্লাহ তাআলার অনেক মেহেরবানী আছে। এরমধ্যে উল্লেখযোগ্য মেহেরবানী হলো, আল্লাহ তাআলা আমাকে তাঁর নেক বান্দাদের সাথে বারবার সাক্ষাৎ হবার তাওফীক দান করেন। সেই নেক বান্দাদের অবদানেই আমার বাংলাদেশে প্রতি বছর আসা হয়। আপনাদের এই মাদরাসায় আমি ১৩ বছর এসেছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানী।

দারুল উলুম দেওবন্দকে ‘ইখলাসের তাজমহল’ মন্তব্য করে মাওলানা আব্দুল্লাহ মারুফী বলেন, আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছেন। এই প্রতিষ্ঠানকে সারা বিশ্বের দীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেছেন। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে দারুল উলুম দেওবন্দের ফয়েজ ও বারাকাত পৌঁছায়নি। আকাবীরে আসলাফের ইখলাসের কারণেই আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন। এ কারণে দারুল উলুম দেওবন্দকে ‘ইখলাসের তাজমহল’ বলা হয়।

তিনি আরও বলেন, দারুল উলুম দেওবন্দ হলো ‘তূবা’ গাছের ন্যায়। আর বিশ্বের যেসব মাদরাসা এ প্রতিষ্ঠানের সাথে চিন্তা-চেতনার ক্ষেত্রে সংযুক্ত আছে, সেসব মাদরাসা তার শাখা-প্রশাখা। সুতরাং আপনি পৃথিবীর যে মাদরাসাতেই থাকেন না কেন, আপনি দেওবন্দের সাথেই আছেন। আল্লাহ তাআলা আপনাদের দীনের খেদমতের জন্য কবুল করে নিন। আমীন।

আরও পড়ুন : মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের ইজতেমায় হাজির হয়ে আমি আনন্দিত : মাওলানা আবদুল্লাহ মারুফী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *